রাজনীতি

দৃষ্টি ভিন্ন খাতে নিতেই নেতাকর্মীদের গ্রেপ্তার: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা ঢাকতে এবং জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নেয়ার জন্য বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন এবং সাভার পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি রেফাত উল্লাহর গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি সাভারের বিএনপির দুই নেতার মুক্তির দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, ‘গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের আইনি প্রতিকার পাওয়ার অধিকারটুকুও খর্ব করছে বর্তমান সরকার।

জনবিচ্ছিন্ন শাসকগোষ্ঠীর হিংসাশ্রয়ী রাজনীতি ও বিরোধী দলীয় নেতা-কর্মীদের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত না হওয়ার জন্য ভীতি সৃষ্টিই এর একমাত্র লক্ষ্য।

তারা একদলীয় শাসনকে পাকাপোক্ত করার জন্য নানামুখী অপকৌশল এটে যাচ্ছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, সেই অপকৌশলের অংশ হিসেবে সারাদেশে বিএনপির পুনর্গঠন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার হীন উদ্দেশ্যে বিরোধীদলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তারের ধারাবাহিকতায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি ডা. দেওয়ান সালাহউদ্দিন এবং সাভার পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি রেফাত উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।

মির্জা ফখরুল অভিযোগ করেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথভাবে কাজে না লাগিয়ে বিএনপিসহ বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার কারণেই আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে।

রোববার সালাহউদ্দিনকে ঢাকা থেকে এবং রেফাত উল্লাহকে সাভার থেকে গ্রেপ্তার করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ