রাজনীতি

গণতান্ত্রিক অধিকার আদায়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নজরুলের

জরুল ইসলাম খান
জরুল ইসলাম খান

গণতান্ত্রিক অধিকার আদায়ে ভবিষ্যতে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জোটের শরীক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির চতুর্থ জাতীয় কাউন্সিল এবং নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় এ কথা বলেন তিনি।

সরকার গণতন্ত্রকে হরণ করে অন্যায়ভাবে ক্ষমতায় টিকে আছে বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম খান।

তিনি আরো অভিযোগ করেন, সরকারবিরোধী মতকে রাজনৈতিকভাবে মোকাবেলা না করে আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে।

এছাড়া, আবারো নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিও জানান তিনি।

একই অনুষ্ঠানে এলডিপির কাউন্সিল অধিবেশনে অলি আহমদ তার বক্তব্যে সরকারের সমালোচনা করে বলেন, সর্বত্র চলছে দলীয়করণ ও প্রশাসনকে বির্তকিকরণ। একে অপরকে ঘায়েল করতেই ব্যস্ত। রাজনীতি ও রাজনৈতিক নেতাদেরকে বির্তকিত করা হচ্ছে এবং পরিকল্পিতভাবে গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে। এভাবে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

এ সময় দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দাবি করেন।

তিনি বলেন, লোভ-লালসা পরিহার করে নিজ স্বার্থের ঊর্ধ্বে উঠতে হবে জনগণকে আস্থায় নিয়ে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সন্ত্রাসীদের দ্বারা নিয়ন্ত্রিত নির্বাচন নয়।

অলি আহমদ বলেন, দেশের স্বার্থে সংবিধানের আমূল সংস্কার, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার সময় এসেছে।

সংগঠনকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বানও জানান অলি।

দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনকে বিএনপি ‘নতুন ষড়যন্ত্র’ বললেও তাদের অন্যতম শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) জোটের বাইরে এসে দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে।

এলডিপির নবম প্রতিষ্ঠাবার্ষিকী ও চতুর্থ কাউন্সিল অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানের আগে দলের চেয়ারম্যান অলি আহমদ এ কথা বলেন।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনগুলো জোটগতভাবে করা সম্ভব নয়— আমাদের পার্টি আগামী দিনে আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবে।

বিএনপির নেতা বলেন, এ ব্যাপারে দলের নেতা-কর্মীদের নিজ নিজ এলাকায় উদ্যোগ নেয়ার তাগিদ দেন।

সারাদেশ থেকে দেড় সহাস্রাধিক কাউন্সিলরের অংশগ্রহণে অধিবেশনের শুরুতে মহাসচিব রেদোয়ান আহমেদ দলের প্রতিবেদন পেশ করেন।

অলি আহমদের সভাপতিত্বে অন্যদের মধ্যে প্রেসিডিয়াম সদস্য আবদুল করীম আব্বাসী, আবু ইউসুফ মো. খলিলুর রহমান, অধ্যাপক মুহাম্মদ আবদুল্লাহ, আবদুল গনি বক্তব্য দেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ