এদেশে জঙ্গি থেকে থাকলে সেটি বিএনপি-জামাত—উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, জোর করে এদেশে আইএস'র অস্তিত্ব চাপিয়ে দেয়ার চেষ্টা চলছে।
সোমবার বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যুবলীগের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, দেশে আইএসের অস্তিত্ব নেই— বিএনপি-জামাতের সন্ত্রাসিরাই বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের নামে সন্ত্রাসি কর্মকাণ্ড চালাচ্ছে।
সম্প্রতি সংসদ নিয়ে টিআইবি'র বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, সরকারের উন্নয়ন কাজের চিত্র চোখে পড়ে না টিআইবির। অভিযোগ করেন একাত্তরের পরাজিত শক্তির এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে এ সংস্থাটি বলেও জানান হানিফ।
৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষ্যে, ২ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ। জনসভা সফল করতে সহযোগী সংগঠনের সঙ্গে মতবিনিময় সভা করছেন কেন্দ্রীয় নেতারা। এরই ধারাবাহিকতায় যুবলীগের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।