রাজনীতি

লন্ডন থেকে এসেছে দুই বিদেশি হত্যার নির্দেশ: হানিফ

মাহবুব-উল আলম হানিফ
মাহবুব-উল আলম হানিফ

দুই বিদেশিকে হত্যার নির্দেশ লন্ডন থেকে এসেছে—এ বিষয়ে কোনো সন্দেহ নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

জেল হত্যা দিবস উপলক্ষে ২ নভেম্বরের সমাবেশ সফল করার লক্ষ্যে বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে যাওয়ার সময় সচেতন মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছিল কোনো ষড়যন্ত্র হতে যাচ্ছে। এখন সেই ষড়যন্ত্র সত্য বলে প্রমাণিত হয়েছে। বিএনপি-জামাত জোট দেশকে অস্থিতিশীল করে ক্ষমতায় যাওয়ার জন্য এগুলো করছে।

এ সময় দুই বিদেশি হত্যাকাণ্ডের পেছনে আইএসের-হাত আছে বলে বিদেশিরা যে সরব হয়েছে তা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশে কোনো আইএস ও জঙ্গি নেই। এখানে আছে বিএনপি-জামাতের সন্ত্রাস ও মানুষ হত্যা। জেএমবি, হরকাতুল জিহাদ এগুলো তাদেরই সৃষ্টি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ