বিদেশি হত্যায় কেউ ব্যক্তিগতভাবে জড়িত থাকলে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তির, দলের নয় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন। বুধবার নয়াপল্টনে কৃষক দলের দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম বলেন, প্রতিহিংসার রাজনীতির অংশ হিসেবে বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপিকে জড়ানোর পায়তারা চলছে।
দেশে এখন অন্ধকার সময় চলছে দাবি করে বিএনপির এ নেতা বলেন, গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়েই এর অবসান ঘটানো হবে।
এদিকে, কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেন, বিএনপিকে সন্ত্রাসি সংগঠন হিসেবে চিত্রিত করার অপপ্রয়াস চালাচ্ছে সরকার।
এ সময় রিপন অভিযোগ করেন, বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রের রাজনীতি চলছে।
সিজার তাভেলা হত্যাকাণ্ডের ঘটনায় যে ৪ জনকে আটক করা হয়েছে তারা বিএনপির কেউ নয় দাবি করে তিনি আরো বলেন, নিরপেক্ষ তদন্ত হলে ওই ঘটনার সঙ্গে তার দলের কারো সংশ্লিষ্টতার প্রমাণ মিলবে না।