রাজনীতি

দেশি-বিদেশি ষড়যন্ত্রের রোষাণলে বাংলাদেশ: আ’লীগ

 আ’লীগ
আ’লীগ

দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের রোষাণলে পড়েছে দেশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। বৃহস্পতিবার দলের ধানমন্ডি কার্যালয়ে এক যৌথ সভায় এসব কথা বলেন নেতারা।

এ সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা অনেকের সহ্য হচ্ছে না তাই বিএনপি-জামাতকে দিয়ে ষড়যন্ত্র করাচ্ছে।

জেলহত্যা দিবস স্মরণে আগামী ২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ। কর্মসূচি সফল করতে গত কয়েকদিন ধরে বেশ কিছু যৌথ সভা করেছেন দলটির নেতারা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে ঢাকার দুই মেয়র ও কাউন্সিলদের সঙ্গে যৌথ সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ নেতারা, জনসভা সফল করতে নানা দিক নির্দেশনা দেন।

এসময় হানিফ বলেন, সরকারের পতন ঘটাতে দুই বিদেশিকে হত্যা করা হয়েছে।

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ও আনিসুল হক জানান, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জবাব হবে ২ নভেম্বরের জনসভা।

জেলহত্যা দিবস ৩ নভেম্বর। দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেদারল্যান্ডসে রাষ্ট্রীয় সফর থাকায় আওয়ামী লীগের এ জনসভা একদিন আগে করা হচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ