রাজনীতি

বিএনপিকে সন্ত্রাসী দল বানানোর ষড়যন্ত্রে ব্যর্থ সরকার

নজরুল ইসলাম খান
নজরুল ইসলাম খান

বিএনপিকে সন্ত্রাসী দল বানানোর ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে সরকার এখন ঢাকার জনপ্রিয় নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে রাজনীতির বাইরে রাখার চেষ্ট করছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বৃহস্পতিবার বিকেলে জাতীয়তাবাদী যুবদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপি হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না—উল্লেখ করে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সরকার নিজের পরাজয় বুঝতে পেরেই তারা নির্বাচন দিতে ভয়। এ জন্যই তারা নেতাকর্মীদের রাজনীতি থেকে সরিয়ে রাখতে মিথ্যা অভিযোগে সাজা প্রদান করছে।

এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বচন্দ্র রায় বলেন, নেতাকর্মীদের সুসংগঠিত হওয়ার প্রয়োজন। জাতির এ ক্রান্তিলগ্নে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন থেকে সরে না যাওয়া যাবে না।

বিএনপির ভাইস চেয়ারম্যানের দল থেকে সরে যাওয়ার ঘোষণা প্রসঙ্গে তিনি আরো বলেন, জাতীয় এ ক্রান্তিলগ্নে যারা দেশকে ভালবাসে তারা দল থেকে বিচ্ছিন্ন থাকবে না।

আর আগামী দিনের আন্দোলন সংগ্রামে রাজপথে থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ