রাজনীতি

খালেদা জিয়ার ভুল নীতিতেই বিএনপিতে ভাঙন: হানিফ

মাহবুবুল আলম হানিফ
মাহবুবুল আলম হানিফ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভুল নীতির কারণেই বিএনপিতে ভাঙন শুরু হয়েছে—এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

জেলহত্যা দিবস স্মরণে ২ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা সফল করতে শুক্রবার দলের ধানমন্ডি কার্যালয়ে উপ-কমিটির সহ-সম্পাদকদের সঙ্গে যৌথসভায় তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, আওয়ামী লীগ দল ভাঙনের রাজনীতি করে না-- যতো ষড়যন্ত্রই করুক বিএনপি তাতে সফল হবে না।

বিএনপির দলীয় সিদ্ধান্তেই দুই বিদেশিকে হত্যা করা হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, এর দায় দলটির শীর্ষ নেতাদের নিতে হবে।

এদেশে দল ভাঙার রাজনীতি শুরু করেছিলেন জিয়াউর রহমান তবে ভাঙনের রাজনীতি আওয়ামী লীগ করে না বলে জানান তিনি।

এ সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশিয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে-- কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ