কেটে পড়ুন, নতুবা পার পাবেন না—এ কথা জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন মানুষ হত্যার বিচার করবে দেশের জনগণ।
শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জেলহত্যা দিবস উপক্ষে আওয়ামী লীগের বর্ধিত সভায় এ কথা বলেন তিনি।
সকালে বৈঠকে 'সরকারের চাপে শমসের মবিন চৌধুরী পদত্যাগে বাধ্য হয়েছে—বিএনপি নেতা নজরুল ইসলাম খানের এমন বক্তব্যে আওয়ামী লীগ নেতারা এসব কথা বলেন।
নিজেদের দুর্বলতা ঢাকতে শমসের মবিন চৌধুরীর পদত্যাগের জন্য বিএনপি সরকারকে দোষারোপ করছে বলে মন্তব্য করেন মায়া।
নিজেদের দুর্বলতা ঢাকতে শমসের মবিন চৌধুরীর পদত্যাগের জন্য বিএনপি সরকারকে দোষারোপ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা।
বিএনপির এখন বিপর্যয়ের সময় উল্লেখ করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলামও বলেন, এই সময় শুভবুদ্ধির কেউ দলে থাকতে পারে না।
খুব শিগগিরি বিএনপির অনেক নেতা দল থেকে বেরিয়ে আসবেন জানিয়ে তিনি আরো বলেন, তা না হলে পেট্রোল বোমায় মানুষ পুড়িয়ে মারার প্রতিশোধ নেবে জনগণ।
কামরুল বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হবে— সে সম্ভাবনা বিএনপির নেতারাই দেখছেন। আর ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের রক্ষা পাওয়ার সুযোগ নেই, এই বিপর্যয়ের সময় শুভবুদ্ধির কেউ বিএনপিতে থাকতে পারে না।
এ জন্যই সমশের মবিন চৌধুরী কেটে পড়েছেন—এ কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ বিএনপিকে ভাঙছে না— বিএনপির নেতারা আত্মতুষ্টির জন্য এ কথা বলছেন।