নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতেই পরিকল্পিতভাবে প্রকাশকদের ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ নেতারা।
পুরান ঢাকায় হোসনি দালানে তাজিয়া মিছিল বোমা হামলা, ব্লগার ও প্রকাশকদের ওপর হামলা একই সূত্রে গাঁথা বলেও মন্তব্য করেন তারা।
রাজধানীতে জেলহত্যা দিবসের আলোচনায় নেতারা এসব কথা বলেন।
জামাত-জঙ্গিবাদকে যেসব রাজনৈতিক দল প্রশ্রয় দেয় তাদের বাদ দিয়ে সকল অশুভ শক্তির বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়তে জনগণের প্রতি আহবানও জানান আওয়ামী লীগ নেতারা।
বৈঠকে উপস্থিত ছিলেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: