রাজনীতি

দেশে রাজতন্ত্র চলছে: খালেদা জিয়া

খালেদা জিয়া
খালেদা জিয়া

দেশে রাজতন্ত্র চলছে— উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, মানুষ আজ মোটেও ভালো নেই, শান্তিতে নেই। রোববার লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত সুধি সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

দেশে গণতন্ত্র বলতে কিচ্ছুই নেই— অভিযোগ করে খালেদা জিয়া বলেন, দেশের বর্তমান পরিস্থিতির জন্য আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দায়ী— দেশকে ধ্বংস করছেন তিনি।

বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না—মন্তব্য করে তিনি বলেন, বিএনপি ধ্বংস নয়, গড়ার রাজনীতিতে বিশ্বাস করে। সবকিছু ভুলে যেতে হবে।

অতি সম্প্রতি অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনের পরিস্থিতি বর্ণনা করে খালেদা জিয়া আরো বলেন, শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আয়োজন করতে হবে বলেও জানান তিনি।

আওয়ামী লীগকে হটাতে সব দল-মতের মানুষকে নিয়ে কাজ করার ওপর জোর দেন তিনি।

এ সময সমাবেশস্থলের বাইরে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা-কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। এ বছরের শুরুতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ৩ মাসের আন্দোলন চলার সময় গাড়িতে অগ্নিসংযোগ ও মানুষ হত্যার ঘটনার প্রতিবাদে এ বিক্ষোভ করেন তারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ