রাজনীতি

স্বাধীনতার বিরোধীরা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণতে সক্রিয় : আশরাফ

সৈয়দ আশরাফুল ইসলাম
সৈয়দ আশরাফুল ইসলাম

স্বাধীনতার বিরোধী শক্তি বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে এখনও সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

সমাবেশে দেয়া বক্তব্যে আওয়ামী লীগের এ নেতা যারা স্বাধীনতার বিরোধী শক্তি তাদের থেকে সতর্ক থাকতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে সৈয়দ আশরাফের পাশাপাশি দলের অন্য নেতারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, বিদেশ গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তার দাঁত ভাঙা জবাব দেয়া হবে।

আন্দোলনের নামে বিভিন্ন সময়ে হত্যাকাণ্ডের দায় বিএনপির উল্লেখ করে এ জন্য ভবিষ্যতে খালেদা জিয়াকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানান নেতারা।

জেলহত্যা দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে দুপুর থেকেই বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে সমবেত হন দলটির নেতাকর্মীরা।

দেশ উন্নয়নের দিকে এগুচ্ছে উল্লেখ করে দেশকে অস্থিতিশীল করতে বিএনপি ষড়যন্ত্র করলে তার কঠোর জবাব দেয়া হবে বলে জানান মতিয়া চৌধুরী আমির হোসেন আমু, মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া।

যুদ্ধপরাধের বিচার নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সমালোচনা করে একাত্তরে সংস্থাটির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা।

বিগত দিনে অবরোধের নামে মানুষ হত্যার অপরাধে বিএপি নেত্রীকে আইনের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার কথাও বলেন শেখ সেলিম ও মো. নাসিম।

স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্র থেকে সতর্ক থেকে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের নেতা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ