‘বিএনপি গুপ্ত হত্যা শুরু করেছে’ –প্রধানমন্ত্রীর এমন বক্তব্যকে সত্যের অপলাপ বলে দাবি করেছে দলটি।
সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন এ দাবি করেন।
তিনি বলেন, এ ধরনের মন্তব্য নিরপেক্ষ তদন্ত ও সত্য উদঘাটনে বাধা হয়ে দাঁড়াতে পারে।
নিহত প্রকাশক ফয়সল আরেফীন দীপনের বাবার বক্তব্য নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ যে মন্তব্য করেছেন তার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।
সাম্প্রতিক সময়ে সকল খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ পরিস্থিতি থেকে উত্তরণে সর্বদলীয় বৈঠকের দাবিও জানান রিপন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: