পুলিশ-ব্লগার-প্রকাশক হত্যাকারীরা বিশেষ একটি রাজনৈতিক দলের মদদে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, সরকারের সদিচ্ছা থাকলেও এ কারণেই এসব হামলা ঠেকানো সম্ভব হচ্ছে না।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে জাতীয় জেলহত্যা দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে সব জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন এখন ঐক্যবদ্ধ—এমন অভিযোগ করেন তিনি।
সন্ত্রাসীদের এসব হামলাকে দেশের সাহিত্য, সংস্কৃতি ও ভাষার ওপর হামলার সঙ্গে তুলনা করে হাছান মাহমুদ আরো বলেন, দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাসীদের সঙ্গে লন্ডন থেকে যোগাযোগ করছেন তারেক রহমান।
জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে এক হয়ে প্রতিরোধ গড়তে সকলের প্রতি আহবানও জানান আওয়ামী লীগের এ নেতা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: