রাজনীতি

জঙ্গিবাদ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিন: বিএনপি নেতারা

আসাদুজ্জামান রিপন
আসাদুজ্জামান রিপন

সরকার জঙ্গিবাদ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ না নিলে এর পরিণতি রাজনীতির ধারায় হবে না—আর অরাজনৈতিক ধারায় কোনো পরিবর্তন দেশের মঙ্গল বয়ে আনবে না বলে আশঙ্কা প্রকাশ করছে বিএনপি।

গণতন্ত্র ও জবাবদিহিতা না থাকায় জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাচ্ছে— এ কথা উল্লেখ করে দলটির নেতারা দাবি করেন, উগ্রপন্থা থেকে রেহাই পেতে উদ্যোগী হতে হবে সব রাজনৈতিক দলকে।

রাজধানীতে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে দলের নেতারা আরো বলেন, বিরোধীদলের নেতা-কর্মীদের জেলে আটকে রেখে নির্বাচন দিলে তা হবে প্রহসনমূলক।

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি হত্যাকাণ্ডের পর দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে দাবি করে বরাবরই এ জন্য সরকারকে দায়ী করে আসছে বিএনপি।

বৃহস্পতিবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে আবারো বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, গণতন্ত্রহীনতার জন্যই চরমপন্থা আজ ভয়াবহ রূপ নিয়েছে।

নিহত প্রকাশক ফয়সল আরেফীন দীপনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে এ মন্তব্য করেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন।

এর আগে, জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বিএনপিপন্থী সংগঠন শত নাগরিক কমিটির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের পরামর্শক অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ অভিযোগ করেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ব্যর্থ হয়েছে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান লেখক-ব্লগার-প্রকাশক হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, সরকারের প্রতি আস্থা না থাকায় নিহতদের স্বজনরা ন্যায়বিচারের বিষয়ে সংশয় প্রকাশ করছেন।

সংকট সমাধানে সব দলকে একজোট হয়ে উগ্রপন্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপির এ নেতা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ