রাজনীতি

গণতন্ত্রের অভাবেই দেশে জঙ্গীবাদের উত্থান

মওদুদ আহমেদ
মওদুদ আহমেদ

গণতন্ত্র নেই বলেই দেশে জঙ্গীবাদের উত্থান হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। জঙ্গী দমন ও দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজন জাতীয়— এরজন্য বিএনপি নেত্রী খালেদা জিয়া যে সংলাপের আহবান জানিয়েছন সেটাকে সময়োপযোগী মনে করছেন তারা।

শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মরহুম রাজনীতিবিদ কাজী জাফরের স্মরণ সভায় তারা এ কথা বলেন।

স্মরণ সভায় বিএনপি নেতা মওদুদ আহমেদ বলেন, দেশের চলমান সঙ্কটময় পরিস্থিতি সমাধানে বিএনপি নেত্রী খালেদা জিয়া যে জাতীয় সংলাপের আহবান জানিয়েছেন সেটা যথার্থই। এটা নিরসনে দরকার জাতীয় ঐক্য বলেও জানান তিনি।

এছাড়া, লেখক - ব্লগার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা ও হত্যাসহ দেশের চলমান পরিস্থিতির জন্য দেশে গণতন্ত্র না থাকাকে দায়ী করছেন প্রফেসর এমাজ উদ্দীন আহমেদ। জঙ্গীবাদের উত্থানও গণতন্ত্রের অভাবে হচ্ছে বলেও মনে করেন তিনি।

অনুষ্ঠানে বিকল্পধারার সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী নির্বাচনকালীন জাতীয় সরকার গঠনের দাবি জানান।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ