রাজনীতি

আবারো শৃঙ্খলিত গণতন্ত্র: খালেদা জিয়া

খালেদা জিয়া
খালেদা জিয়া

যে স্বপ্ন নিয়ে নুর হোসেন জীবন উৎসর্গ করেছিলেন— তাঁর সে স্বপ্ন আজও পুরোপুরি সফল হয়নি, ১৯৯০-এ মুক্ত হওয়া গণতন্ত্র আবার শৃঙ্খলিত –বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়া এসব কথা বলেন।

ওই বিবৃতিতে আরো বলা হয়, গণতন্ত্রকে চিরতরে নির্বাসনে দেয়ার ষড়যন্ত্র চলছে— একতরফা নির্বাচন করে বেনামি একদলীয় সরকারব্যবস্থা পুনরায় চালু করার গোপন চক্রান্ত এখন স্পষ্ট হয়ে উঠেছে।

বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপনের সই করা বাণীতে বলা হয়, আশির দশকে স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ঘটনাপ্রবাহে নুর হোসেন একটি অবিস্মরণীয় নাম।

বিগত ১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনের এক লড়াকু সৈনিক হিসেবে তিনি রাজপথে নেমে এসেছিলেন বুকে-পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান লিখে। গণতন্ত্রের দাবিতে সোচ্চার এই যুবকের বুকে-পিঠে ঊচ্চারিত শব্দমালা মুছে দিতে স্বৈরশাসকের বন্দুক বিদীর্ণ করেছিল নুর হোসেনের বুক-পিঠ। তাঁর রক্তের ধারা বেয়েই নব্বইয়ের গণ-অভ্যুত্থানে স্বৈরশাসকের পতন ঘটে মুক্ত হয় গণতন্ত্র।

খালেদা জিয়া তার বাণীতে বলেন ‘গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে শহীদ নুর হোসেন আমাদের প্রেরণা— তাঁর দৃষ্টান্ত অনুসরণ করে একটি মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে পেতে আমাদের সচেষ্ট হতে হবে।’

গত দেড় মাসের বেশি সময় ধরে তিনি লন্ডনে অবস্থান করছেন।

খালেদা জিয়ার বিবৃতি:

শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া নিম্নোক্ত বাণী দিয়েছেনঃ-

বাণী

‘শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে আমি স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীর শহীদ নুর হোসেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করি।’

বিগত ১৯৮০ দশকে স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ঘটনাপ্রবাহে নুর হোসেন একটি অবিস্মরণীয় নাম। ১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনের এক লড়াকু সৈনিক হিসেবে তিনি রাজপথে নেমে এসেছিলেন বুকে পিঠে ’গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ অংকিত শ্লোগান লিখে। গণতন্ত্রের দাবিতে সোচ্চার এই যুবকের বুকে-পিঠে উচ্চারিত শব্দমালা মুছে দিতে স্বৈরশাসকের বন্দুক বিদীর্ণ করেছিল নুর হোসেন হোসেন এর বুক-পিঠ। তার রক্তের ধারা বেয়েই ’৯০ এর গণঅভ্যুত্থানে স্বৈরশাসকের পতন ঘটে, মুক্ত হয় আমাদের গণতন্ত্র।

যে স্বপ্ন চোখে নিয়ে জীবন উৎসর্গ করে ছিলেন নুর হোসেন, তাঁর সে স্বপ্ন আজো পুরোপুরি সফল হয়নি। ১৯৯০ এর মুক্ত হওয়া গণতন্ত্র আবার শৃংখলিত হয়েছে। ষড়যন্ত্র চলছে এদেশ থেকে গণতন্ত্রকে চিরতরে নির্বাসনে দেয়ার, একতরফা নির্বাচন করে বেনামী একদলীয় সরকার ব্যবস্থা পুনরায় চালু করার গোপন চক্রান্ত এখন স্পষ্ট হয়ে উঠেছে।

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে শহীদ নুর হোসেন আমাদের প্রেরণা। তাঁর দৃষ্টান্ত অনুসরণ করে একটি মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে পেতে আমাদের সচেষ্ট হতে হবে বলে জানান বিবৃতিতে খালেদা জিয়া।

কিন্তু দুর্ভাগ্য হলো সেদিনের পতিত স্বৈরাচার বর্তমান বিনাভোটের সরকারেরই সহযোগী। এতে কি নুর হোসেনের আত্মা শান্তি পায় ? নুর হোসেন আওয়ামী যুবলীগের কর্মী ছিলেন। নিজ দলের কর্মীর রক্তের সাথে এটা কি প্রতারণা নয় ?

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ