রাজনীতি

গণতান্ত্রিক সরকার না থাকায় আইন-শৃঙ্খলার অবনতি: হাফিজ

এম হাফিজউদ্দিন আহমেদ
এম হাফিজউদ্দিন আহমেদ

গণতান্ত্রিক সরকার না থাকায় দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) এম হাফিজউদ্দিন আহমেদ। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

হাফিজউদ্দিন আহমেদ বলেন, সরকার সমস্যা সমাধানে উদ্যোগী না হয়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি ও জুলুম-নির্যাতন চালাচ্ছে।

সন্ত্রাসী কার্যক্রম মোকাবেলায় সর্বদলীয় বৈঠক আয়োজন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র না থাকার জন্যই এসব ঘটনা ঘটছে।

বিরোধী দলের ওপর জুলুম-নির্যাতন বন্ধ করে সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহন করতে সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপির এ নেতা।

এদিকে, সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি চেয়ারপারনের উপদেষ্টা খন্দকার মাহবুব অভিযোগ করেন, আদালত ও আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করছে সরকার।

সরকার স্বৈরাচারী কায়দায় দেশ চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ