সম্প্রতি মধ্যবর্তী নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ও যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে অ্যামেনস্টি ইন্টারন্যাশনালের মন্তব্য, তাজিয়া মিছিল ও দুই বিদেশী নাগরিক হত্যা আন্তর্জাতিক ষড়যন্ত্রেরই অংশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
দেশের বিশিষ্টজনদের ওপর হামলার হুমকি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশই বলেও জানান দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
এছাড়াও টিআইবি, অ্যামনেস্টি ও তাজিয়া মিছিলের হামলা একই সুত্রে গাঁথা বলে জানান তিনি।
দেশে কোনো আইএস কিংবা জঙ্গি নেই উল্লেখ করে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, সম্প্রতি দেশে আইএসয়ের নামে যে হত্যাকাণ্ড চালানো হচ্ছে তার পিছনে বিএনপি-জামাত মদদ রয়েছে।