রাজনীতি

জিয়ার কবর সরানো হলে দুর্বার আন্দোলন গড়া হবে: বিএনপি

বিএনপির প্রতিবাদ
বিএনপির প্রতিবাদ

রাজধানীর শেরেবাংলা নগর থেকে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর সরানোর অপচেষ্টা সর্বশক্তি দিয়ে প্রতিহত করা হবে— জানিয়েছেন দলটির নেতারা।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) এক আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ সরকারকে এ উদ্যোগ থেকে সরে আসার আহ্বান জানান।

সংগঠনটি ৭ নভেম্বর উপলক্ষে এ সভার আয়োজন করে।

হাফিজউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক পরশ্রীকাতরতার সবচেয়ে কলঙ্কময় অধ্যায় হবে সরকার জিয়াউর রহমানের কবর সরানোর চেষ্টা করলে।

তিনি প্রশ্ন রাখেন, ‘লুই কানের নকশায় কবরের কথা থাকবে কেমন করে? তখন তো জিয়াউর রহমান জীবিত ছিলেন।’ ওই নকশার কথা বলে দুরভিসন্ধি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সরকারের কাছে তার আবেদন, ‘এ উদ্যোগ নেবেন না। এ উদ্যোগ নিয়ে ইতিহাসে কলঙ্কিত হবেন না।’

ভারতের উলফা নেতা অনুপ চেটিয়াকে কী পদ্ধতিতে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে সরকারের কাছে তার ব্যাখ্যাও চান এ বিএনপি নেতা।

এদিকে, সরকারি এ সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্রতিবাদ সমাবেশ করেছে। বিকেল ঢাকার মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ হয়।

জাতীয় সংসদ ভবন এলাকা থেকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর সরিয়ে দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্থপতি লুই কানের নকশায় শেরেবাংলা নগর এলাকায় কবরস্থানের জন্য কোনো জায়গা রাখা হয়নি—এই যুক্তিতে জিয়াউর রহমানসহ সেখানকার আরও সাতটি কবর সরানোর পক্ষে মত দিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।

প্রতিবাদ সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব সানাউল্লাহ মিয়া বলেন, ‘শেরেবাংলা নগর থেকে জিয়াউর রহমানের কবর সরানো হলে সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে— অবিলম্বে এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসুন।’

সংগঠনের প্রতিষ্ঠাতা যুগ্ম মহাসচিব ও ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মাসুদ আহমেদ তালুকদার বলেন, জিয়াউর রহমানের কবর শেরেবাংলা নগর থেকে সরানো হলে ঘরে ঘরে আগুন জ্বলবে। সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উপদেষ্টা লুৎফে আলম বলেন, জিয়াউর রহমান এ দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। তার কবর শেরেবাংলা নগরেই থাকবে। আইনজীবীরা কোনোভাবেই এ কবর সরাতে দেবে না।

জিয়াউর রহমানের কবর সরানোর পরিকল্পনা থেকে সরে অসতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির নির্বাহী কমিটির সদস্য খোরশেদ মিয়া আলম। তিনি বলেন, জিয়া স্বাধীনতার ঘোষক। তিনি এ দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। প্রতিটি মানুষের হৃদয়ে তার অবস্থান। তাই সরকারকে বলবো জিয়ার কবর সরানোর পরিকল্পনা থেকে সরে আসুন। না হলে এর পরিণতি খুবই খারাপ হবে।

ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপিপন্থী আইনজীবী বোরহান উদ্দিন বলেন, জিয়াউর রহমান এতই জনপ্রিয় নেতা ছিলেন, তাঁর জানাজায় হাজারো ভক্ত অংশ নিয়েছিলেন। শেরেবাংলা নগর থেকে তাঁর কবর কেউ সরাতে পারবে না।

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর। ইনসেটে হেলিকপ্টার থেকে তোলা ছবিতে শেরেবাংলা নগর এলাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ও জাতীয় সংসদ ভবন l

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ