রাজনীতি

দেশের অস্থিতিশিল পরিস্থিতির জন্য সরকারই দায়ী

মওদুদ আহমদ
মওদুদ আহমদ

সরকার গণতান্ত্রিক শক্তিগুলোকে নষ্ট করছে বলেই জঙ্গিগোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। ৭ নভেম্বর উপলক্ষে শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, জঙ্গীবাদকে দমন করার নামে বিএনপির নামে মিথ্যা অপপ্রচার চালানোর পাশাপাশি যৌথবাহিনী নামিয়ে দলের নেতাকর্মীদের নির্যাতন করা হচ্ছে। সংকট থেকে বের হতে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই।

দেশের অস্থিতিশিল পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করে তিনি আরো বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলের জন্য জঙ্গিবাদের কথা বলে সরকার বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে।

বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার বিকল্প নেই বলেও জানান বিএনপির এ নেতা।

এ সময় দলকে সংগঠিত করতে নেতাকর্মীদের কাজ করার আহ্বানও জানান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ