রাজনীতি

অন্যায়ভাবে সরকার গণগ্রেপ্তার করছে, অভিযোগ বিএনপি নেতাদের

খন্দকার মাহবুব হোসেন
খন্দকার মাহবুব হোসেন

যৌথবাহিনীর অভিযানের নামে সরকার অন্যায়ভাবে সারাদেশে বিএনপির কয়েক হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে—এ অভিযোগ করেছেন দলটির নেতারা। সোমবার রাজধানীতে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে এ কথা বলেন নেতারা।

নেতাদের আশঙ্কা গণতন্ত্রহীনতা একদলীয় শাসন ও জুলুম-নির্যাতন অব্যাহত থাকলে সিরিয়ার মতো বাংলাদেশও অচিরেই জঙ্গিরাষ্ট্রে পরিণত হবে।

সংকট নিরসনে জাতীয় সংলাপের আয়োজন করতে সরকারের প্রতি আবার আহ্বানও জানান তারা।

যৌথবাহিনীর বিশেষ অভিযানের নামে রাজনৈতিক দলের নেতা-কর্মীদের গণগ্রেপ্তারের প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে সংবাদ সম্মেলন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।

এতে গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান তিনি বলেন, জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

এদিকে, জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে সরকারের একনায়কতান্ত্রিক মনোভাব ও জুলুমের কারণে দেশ শিগগিরই জঙ্গি রাষ্ট্র পরিণত হবে বলে মন্তব্য করেন দলের ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ।

শিগগিরই গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন নিশ্চিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ