গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
গত রোববার রাজধানীর রামপুরা থানার একটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তিনি।
বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করে।
ওইদিন আদালতে গয়েশ্বরের পক্ষে ছিলেন আইনজীবী নিতাই রায় চৌধুরী ও মিথুন রায় চৌধুরী বলেন, জামিনের ফলে তার কারাগার থেকে মুক্তি পেতে আর কোনো বাধা থাকল না।
তারা সাংবাদিকদের বলেন, ২০১৩ সালের ডিসেম্বরে রামপুরা থানায় গয়েশ্বরের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি করেছিল পুলিশ। তার বিরুদ্ধে মোট ২৭টি মামলা বিচারাধীন আছে।
আজকেরটিসহ সব মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন— ফলে কারাগার থেকে তার মুক্তি পেতে আর কোনো বাধা নেই বলে জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: