বিএনপিকে জামাত-জঙ্গির আশ্রয়দাতা হিসেবে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. নাসিম।
মঙ্গলবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
বিএনপির সঙ্গে সংলাপ অর্থহীন— উল্লেখ করে তিনি বলেন, যারা জামাতকে সঙ্গে নিয়ে রাজনীতি করে তাদের সঙ্গে আলোচনা নয়।
বিএনপি নেতারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করলে পুলিশ চুপ করে থাকবে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা।
এ সময় আলোচনায় নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, বিএনপি রাজনীতিতে ভুল করেছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিচার দাবি করে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তি করায় সংগঠনটিকে ক্ষমা চাইতে হবে। তা না হলে এদেশে কাজ করতে দেয়া হবে না।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: