রাজনীতি

সাকার রায় রাজনৈতিক প্রতিহিংসামূলক: রিপন

আসাদুজ্জামান রিপন
আসাদুজ্জামান রিপন

যুদ্ধাপরাধের দায়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসির দণ্ড উচ্চ আদালতে বহাল থাকার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেন, এ রায় অপ্রত্যাশিত ও রাজনৈতিক প্রতিহিংসামূলক।

বৃহস্পতিবার বিকেলে গুলশান কার্যালয়ে আয়োজিত সাংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রিপন বলেন, অপরাধ বিবেচনায় বিচার হয়নি বরং রাজনৈতিক পরিচয় বিবেচনায় রাখা হয়েছে।

তবে গঠনতন্ত্র অনুযায়ী সালাউদ্দিন কাদের চৌধুরী আর বিএনপিতে কোনো পদে থাকতে পারেন কি-নাএবং দল তার বিষয়ে কি পদক্ষেপ নেবে. এমন প্রশ্নের অবশ্য কোনো জবাব দেননি বিএনপির এ মুখপাত্র।

এ সব আলোচনার মধ্যেই বিএনপি চেয়ারপারনে খালেদা জিয়া বাংলাদেশে ফেরার খবর জানানো বিএনপি সংবাদ সম্মেলনে।

এ সময় দলের মুখপাত্র বলেন, দেশে সংকট চলায় চিকিৎসা শেষ না করেই বিএনপি প্রধানকে দেশে ফিরতে হচ্ছে।

এদিকে, দুই মাসেরও বেশি সময় লন্ডনে অবস্থানের পর শনিবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন গিয়েছিলেন সেপ্টেম্বরের ১৫ তারিখ। সময় হিসেবে দুই মাসেরও বেশি। কখনো এতো দীর্ঘ সময় বিদেশে কাটাননি তিনি।

তবে বেশ কয়েকবার দেশে ফেরার খবর পাওয়া গেলেও পিছিয়ে গেছে প্রতিবারই।

ফলে রাজনৈতিক অঙ্গনে স্বভাবতই গুঞ্জন ও আলোচনার জন্ম নেয় যে খালেদা জিয়া যুক্তরাজ্য থেকে আদৌ দেশে ফিরবেন কি-না?

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ