রাজনীতি

তৃণমূল বিএনপি গঠনের ঘোষণা নাজমুল হুদার

নাজমুল হুদা
নাজমুল হুদা

আওয়ামী লীগ বা বিএনপি যে দলই হোক না কেন নিজের মতাদর্শের সঙ্গে মিল রেখে যে কারো সহযোগিতা গ্রহণ করতে প্রস্তুত সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা।

শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ জাতীয় জোট বিএনএ'র প্রধান দল ‘তৃণমূল বিএনপি’ নামে একটি নতুন দলের ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপিকে ভাঙ্গার জন্য নয়, দেশে গণতান্ত্রিত পরিস্থিতি ও তৃণমূলের অবহেলিত নেতাকর্মীদের ফিরিয়ে আনতেই এ ধরনের উদ্যোগ।

বিএনপির ব্যর্থতার কারণেই এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান নাজমুল হুদা।

জনমতকে উপেক্ষা করে রাজনীতি কখনোই সম্ভব নয়—উল্লেখ করে তিনি বলেন, নেতৃত্ব পরিবর্তন ছাড়া বিএনপির ঘুরে দাঁড়ানোর আর কোনো উপায় নেই। প্রয়োজন হলে সরকারের মদত নেয়া হবে।

সুস্থ রাজনীতির ধারা বজায় রেখে রাজপথের উত্তপ্ত রাজনীতি থেকে জনগণকে রেহাই দেয়ায় তৃণমূল বিএনপির লক্ষ্য হবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক।

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় সমস্যা সমাধানে সংলাপের প্রশ্নে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আলটিমেটাম দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করেন দলটির সাবেক স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার নাজমুল হুদা। বিএনপি থেকে বের হয়ে বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট (বিএনএফ) নামে নতুন একটি দলের ঘোষণা দেন তিনি।

তবে পরবর্তীতে এই দলের তেমন কোনো কার্যকলাপ চোখে পড়েনি রাজনৈতিক মাঠে। এর কিছু দিন পর শুক্রবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘তৃণমূল বিএনপি’ নামে আবারো নতুন একটি দলের ঘোষণা দিলেন দলটির আহ্বায়ক ব্যারিস্টার নাজমুল হুদা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ