রাজনীতি

হুদার ‘তৃণমূল বিএনপি’ হালে পানি পাবে না: গয়েশ্বর

গয়েশ্বর চন্দ্র রায়
গয়েশ্বর চন্দ্র রায়

নাজমুল হুদার নেতৃত্বে গঠিত নতুন দল ‘তৃণমূল বিএনপি’ হালে পানি পাবে না—বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনিএ কথা বলেন।

তৃণমূল বা ছিন্নমূল যাই হোক- একটা দল করার ঘোষণা দিয়েছেন নাজমুল হুদা। এ পর্যন্ত কতগুলো দলের ঘোষণা তিনি দিয়েছেন তা নিজেও বলতে পারবেন না।

তিনি হুদাকে ‘রাজনীতি থেকে ঝরে যাওয়া’ ব্যক্তি বলে আখ্যায়িত করেন।

এ সময় তিনি ব্যঙ্গ করে বলেন, বাগানে ফুলের গাছে শতফুল ফুটতে দাও। বাগানের সব ফুল দিয়ে মালা হয় না। কিছু ফুলে মালা হয়, কিছু ফুল মাজারে যায়, কিছু ফুল জনতার চরণে যায়, কিছু ফুল মিলনের মালা হয়, আবার কিছু ফুল ঝরে যায়।

এদিকে, আবারো রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে ‘তৃণমূল বিএনপি’ নামে নতুন দল গঠনের ঘোষণা দেন বিএনপির সাবেক নেতা হুদা।

বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর প্রথমে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট- বিএনএফ ও পরে বাংলাদেশ মানবাধিকার পার্টি- বিএমপি নামে দুটি দল গড়েন হুদা।

দল গঠন নিয়ে গয়েশ্বর বলেন, কিছু লোকের জন্ম হয় ঝরে যাওয়ার জন্য, কিছু লোকের জন্ম হয় কিছু করার জন্য। আমার মনে হয়, আজকে যিনি উদ্যোগটা নিয়েছেন তিনি রাজনৈতিক অঙ্গনে ঝরে যাওয়ার জন্য এ পথ বেছে নিয়েছেন। বিএনপির বিনাশ নেই।

বিএনপির মতো জাতীয়তাবাদী চেতনা ও শক্তির ধারক দলের ‘অপমৃত্যু’ হয় না বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ