রাজনীতি

মুজাহিদ ক্ষমা চাননি: জামাত

 জামাত
জামাত

জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়েছেন বলে গণমাধ্যমে যে তথ্য প্রচারিত তা অসত্য ও বিভ্রান্তিকর এ দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান।

শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, আইনজীবীরা মুজাহিদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। বিভিন্ন গণমাধ্যমে ক্ষমা চাওয়ার যে খবর প্রচারিত হচ্ছে, তা সঠিক নয়। তিনি মুজাহিদের সঙ্গে আইনজীবীদের যত তাড়াতাড়ি সম্ভব সাক্ষাতের ব্যবস্থা করার অনুরোধ জানান। একই সঙ্গে সৃষ্ট বিভ্রান্তি নিরসনে কারা কর্তৃপক্ষের সুস্পষ্ট বক্তব্য দাবি করেন তিনি।

শফিকুর রহমান দাবি করেন, পরিবারের সঙ্গে সাক্ষাতে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার বিষয়ে পরামর্শের জন্য আইনজীবীদের সঙ্গে পরামর্শের ইচ্ছা ব্যক্ত করেছেন। তিনি পরিবারের কাছে প্রাণভিক্ষার বিষয়ে কোনো বক্তব্য দেননি। পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যেও মুজাহিদ আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে চেয়েছেন বলা হচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ