কারচুপি করতেই তড়িঘড়ি করে সারাদেশে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে—বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ।
মঙ্গলবার দুপুরে ঢাকা আইনজীবী সমিতি ভবনে জাতীয়তাবাদী আইনজীজী ফোরামের আলোচনায় তিনি এ কথা বলেন।
তবে এমন আশঙ্কা ভুল প্রমাণিত করতে নির্বাচন অবাধ-সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।
হান্নান শাহ অভিযোগ করেন, বিএনপিকে দমনে সারাদেশে নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে ধর-পাকড় চালাচ্ছে সরকার।
তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে আওয়ামী লীগ নিজেদের জন্য হুমকি মনে করে বলেই তাদের নামে মিথ্যাচার করা হচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: