দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের ‘জরুরি বৈঠক’ ডেকেছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক হ ওয়ার কথা রয়েছে।
আবদুস সোবহান গোলাপ বলেন, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের এ বৈঠক দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে হবে।
আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের সব সদস্যকে বৈঠকে উপস্থিত থাকতে দলটির সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: