বিএনপি আসন্ন পৌরসভা নির্বাচনে অংশ নিতে চায় তবে সরকার ষড়যন্ত্রমূলকভাবে সম্ভাব্য প্রার্থীদের গ্রেপ্তার করছে বলে অভিযোগ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডা. মিলনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনায় এ অভিযোগ করেন তিনি।
এ সময় তিনি বলেন, একদলীয় শাসন কায়েম করতে সরকার বিএনপির ওপর দমন-পীড়ন অব্যাহত রেখেছে।
সরকারকে স্বৈরশাসক আখ্যা দিয়ে নোমান বলেন, গণতন্ত্র হরণের মাধ্যমে দেশ এখন পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে।
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যে চেতনা নিয়ে সামনে এগিয়ে যাওয়া প্রয়োজন বিএনপি তা করতে পারছে না বলেও আত্মসমালোচনা করেন দলের এ নেতা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: