রাজনীতি

যুক্তরাষ্ট্র বাংলাদেশে প্রবেশের স্বপ্নে বিভোর: কামরুল

কামরুল ইসলাম
কামরুল ইসলাম

জঙ্গি দমনের নামে কিভাবে বাংলাদেশে প্রবেশ করা যায়— মার্কিন যুক্তরাষ্ট্র সে স্বপ্নে বিভোর বলে মন্তব্য করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। এদেশে আইএস, জঙ্গিদের দোসর হিসেবে বিএনপি-জামাত কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি।

রোববার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

এ সময় নগর সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া অভিযোগ করেন, ষড়যন্ত্রের অংশ হিসেবেই বিএনপি পৌর নির্বাচনে এসেছে। মসজিদে কেউ যেন ইসলামের অপব্যাখ্যা না দেয় সেদিকে দলের নেতাকর্মীদের সজাগ থাকার কথা বলেন তিনি।

এছাড়া মসজিদে কেউ রাজনৈতিক বক্তব্য দিলে তার প্রতিবাদের আহ্বানও জানান মায়া।

এ সভায় বিজয়ের মাস ডিসেম্বর উদযাপনে বেশ কিছু সিদ্ধান্ত হয়। ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ে আলোচনা সভার পাশাপাশি বিজয় র্যা লির সিদ্ধান্ত হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ