বিএনপি পৌরসভা নির্বাচনকে টেস্টকেস হিসেবে দেখছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য (অব.) ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ।
সোমবার সকালে গাজীপুর আদালতে একটি মামলায় হাজিরা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এ সময় হান্নান শাহ বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার ও নির্বাচন কমিশনকে বিএনপি একটি সুযোগ দিতে চাচ্ছে, আর যদি তা না হয় তবে অতীতের মতো বিতর্কিত হবে এবং সরকারের মরনঘণ্টা বাজবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: