পৌর নির্বাচনে জিততে পারবে না ভেবেই বিএনপি মিথ্যাচার করছে—বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
শুক্রবার সকালে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় তিনি এ কথা বলেন।
জাতীয় নির্বাচনে অংশ না নিয়ে যে ক্ষতি হয়েছে তা মাথায় রেখে এবার পৌরসভা নির্বাচন থেকে বিএনপি সরে যাবে না বলেও জানান আওয়ামী লীগের এ নেতা।
এদিকে, দুপুরে রাজধানীতে আরেক আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, পৌরসভা নির্বাচনে সরকারি দলসহ সবাইকে লেভেল প্লেইয়িং ফিল্ড দেয়া উচিত।
এ সময় বাংলাদেশে গণহত্যা হয়নি-এ বিষয়ে পাকিস্তানের করা মন্তব্যের সমালোচনা করে তিনি আরো বলেন, তাদের কাছে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: