রাজনীতি

ভোট সুষ্ঠু হলে ৮০% পৌরসভা বিএনপির: গয়েশ্বর

গয়েশ্বর
গয়েশ্বর

নির্বাচন সুষ্ঠু হবে কি-না তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভোটাররা ‘কেন্দ্রে যেতে পারলে’ ৮০% পৌরসভায় বিএনপির প্রার্থীরা জয়ী হবে।

শুক্রবার সকালে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, নির্বাচনের ফলাফল কী হবে, সেটা সবাই জানে। এরপরও এ নির্বাচনে মানুষ ভোট দিতে পারলে, নির্বাচন সুষ্ঠু হলে, তাদের দলের প্রার্থী ৮০% পৌরসভায় জয় পাবে।

জনগণ ভোট না দিতে পারলে জয়ের সম্ভাবনা শূন্যে নেমে যাবে—উল্লেখ করে তিনি আরো বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনকে বিএনপি আন্দোলনের অংশ হিসেবেই দেখছে।

প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর ২৩৫টি পৌরসভায় ভোট নেয়া হবে। প্রথমবারের মতো দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত এ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট অংশ নিচ্ছে।

এদিকে, বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন যেসব জায়গায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে, সেখানকার নির্বাচনী কর্মকর্তাদের প্রত্যাহার দাবি জানান।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ