রাজনীতি

বিএনপি প্রার্থীদের ভয়ভীতি দেখাচ্ছে সরকার: হাফিজ

হাফিজ উদ্দিন আহমেদ
হাফিজ উদ্দিন আহমেদ

বিএনপি প্রার্থীদের গ্রেপ্তার ও ভয়ভীতি দেখিয়ে সরকার পৌর নির্বাচন থেকে দূরে রাখার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ।

শনিবার জাতীয় প্রেসক্লাবে কল্যান পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপির প্রার্থীরা যেন নির্বাচনে অংশ নিতে না পারে সে জন্যই গ্রেপ্তার ও ভয়ভীতি দেখাচ্ছে সরকার। দেশে গণতন্ত্র না থাকার কারণেই জঙ্গিবাদ মাথাচারা দিয়ে উঠছে।

অপরদিকে, জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংকৃতিক দলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. মাহবুবুর রহমান বলেন, আসন্ন পৌরসভা নির্বাচন সুষ্ঠু করাতে নির্বাচন কমিশন প্রয়োজনী দায়িত্ব পালন না করে সরকারের তাবেদারি করছে।

এভাবে চলতে থাকলে এটি প্রহসনের নির্বাচন ছাড়া আর কিছু হবে না বলেও জানান লে. জে. মাহবুবুর রহমান।

এদিকে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন, বিএনপিকে কোনঠাসা না করে, সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে দেশে গণতন্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ