রাজনীতি

দলীয় ভূমিকায় অবতীর্ণ ইসি: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নির্বাচন কমিশন-ইসি দলীয় ভূমিকায় অবতীর্ণ হয়েছে –জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার কারামুক্তির ৫ দিন পর রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, নেতাকর্মীদের গ্রেপ্তার বন্ধ না করলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে না।

তিনি বলেছেন, আমাদের নির্বাচন কমিশন প্রথম থেকে যে ভূমিকা পালন করছে, তা নিরপেক্ষ নির্বাচন কমিশনের ভূমিকা নয়। তাদের ভুমিকা পুরোপুরিভাবে দলীয় ভূমিকায় পরিণত হয়েছে।

সেক্ষেত্রে পৌর নির্বাচন কতোটা নিরপেক্ষ হবে, কতোটা অবাধ হবে- এটা খুব স্পষ্ট হয়ে যাচ্ছে।

তিনি বলেন, নির্বাচন কমিশন একটু চেষ্টা করলেই সুষ্ঠু নির্বাচন করতে পারে— অতীতে তত্ত্বাবধায়ক সরকারগুলোর সময়ে তারা কিন্তু নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। এখন যে নির্বাচন কমিশন দেখছি, জাতীয় নিবার্চন থেকে শুরু করে এখন পর্যন্ত তাদের কাছ থেকে নিরপেক্ষতার চিহ্নমাত্র আমরা পাইনি।

নির্বাচন কমিশন তাড়াহুড়ো করে যথেষ্ট সময় না দিয়ে নির্বাচনের বিধি তৈরি করায় সব দলের পক্ষে ভোটের প্রস্তুতি নেয়া সম্ভব হয়নি বলে এ সময় জানান তিনি।

পৌর নির্বাচনে বিএনপিকে বেকায়দায় ফেলতে দল সমর্থিত মেয়র প্রার্থী, নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে বলেও দাবি তাদের।

এর ফলে নির্বাচন আদৌ সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ