নির্বাচন নিয়ে বিএনপিকে অবান্তর কথা বলা থেকে বিরত থেকে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে আইনুসারে সহায়তা করার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
সোমবার সকালে রাজধানীতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশন সব দলের প্রতি নিরপেক্ষ আচরণ করছে—উল্লেখ করে সুরঞ্জিত বলেন, এ সময় পৌর নির্বাচনের মাধ্যমে ক্ষমতার হস্তান্তর না হলেও এতে গণতন্ত্রের অবরুদ্ধ পথ বিকশিত হবে।
এ সময় অকারণে নির্বাচন কমিশনের সমালোচনা করা থেকে সকলকে বিরত থাকতে আহ্বান জানান আওয়ামী লীগের এ নেতা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: