নির্বাচন কমিশনকে পক্ষপাতদুষ্ট—উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, এ পৌর নির্বাচন অবাধ-সুষ্ঠু না হলে ভবিষ্যতে আওয়ামী লীগের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের আশাও পূরণ হবে না।
সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের স্মরণ সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আসন্ন পৌর নির্বাচন সরকারের জন্য অগ্নিপরীক্ষা।
সরকার চাইলে সন্ত্রাস ও জঙ্গিবাদের হুমকি মোকাবেলায় বিএনপি সব ধরনের সহায়তা করবে বলেও জানান মওদুদ আহমদ।
গণতন্ত্র না থাকায় সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান ঘটে—উল্লেখ তিনি আরো বলেন, সরকার চাইলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বিএনপিও একযোগে কাজ করতে পারে।
রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় ঐক্যমত গড়ে তোলার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারনের উপদেষ্টা খন্দকার মাহবুব, দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান।