নেতাকর্মীদের গ্রেপ্তার বন্ধ ও অন্যায়ভাবে বিএনপি সমর্থিতদের প্রার্থিতা বাতিল করা বন্ধ না হলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুঁমকি দিয়েছে বিএনপি।
মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশনে বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীনের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা জানায়।
পরে প্রতিনিধি দলের প্রধান দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, সারাদেশে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার বন্ধে পদক্ষেপ নিতে কমিশনের প্রতি আহ্বান জানানো হয়েছে। এছাড়াও বিভিন্ন স্থানে অন্যায়ভাবে বিএনপি সমর্থিতদের প্রার্থিতা বাতিলের বিষয়টি কমিশনের নজরে আনা হয়।
তিনি আরো বলেন, এসব আচরণ বন্ধ না হলে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হবে দলটি।
নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, এ কথা উল্লেখ করে শতভাগ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করতে কমিশন সংশ্লিষ্টদের প্রতি আহ্বান মঈন খান।