পৌরসভা নির্বাচনে বিএনপির অংশ নেয়াকে দুরভিসন্ধি ও ষড়যন্ত্রমূলক বলে মনে করছে ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
বুধবার সকালে রাজধানীর দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কা ব্যক্ত করেন তিনি।
নির্বাচন কমিশনকে অভিযুক্ত করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের জবাবে সম্পূর্ণ স্বাধীন নির্বাচন কমিশন-ইসি বলে দাবি করেন হানিফ।
এ সময় তিনি আরো বলেন, নির্বাচন কমিশনকে নিয়ে খালেদা জিয়ার যে বক্তব্যকে দিয়েছেন তা কুরুচিপুর্ণ ও অসত্য।
ওই সময় সেনাবাহিনী ও র্যা ব নিয়ে খালেদা জিয়ার বক্তব্যেরও সমালোচনা করেন তিনি।
হানিফ আরো বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না।
সন্ত্রাস ও নাশকতার সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই শৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে বলে এ সময় জানান তিনি।
গতকাল রাতে খালেদা জিয়া সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে যে বক্তব্য দিয়েছেন তার জবাব দিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে আওয়ামী লীগ।