দেশে একের পর এক ব্লগার হত্যার পরও বিচার না হওয়ার কারণে জঙ্গিবাদী অপতৎপরতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বাম নেতারা।
বুধবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তারা।
সম্প্রতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল সেলিম ও সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান খানকে ই মেইলে প্রাণনাশের হুমকি দেয়ার প্রতিবাদে বিক্ষোভ সামাবেশের আয়োজন করা হয়।
এসময় সাম্রাজ্যবাদী গোষ্ঠী ধর্মীয় উস্কানী দিয়ে বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতে চাইছে বলেও মন্তব্য করেন নেতরা।
এ সময় নেতারা বলেন চিহ্নতদের আইনের আওতায় না আনায় দেশে ক্রমান্বয়ে অপরাধীর সংখ্যা বেড়ে চলেছে।
অবিলম্বে বাম নেতাদের হুমকি দাতাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।
বিক্ষোভ সমাবেশে কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল সেলিম ও সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান খানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।