রাজনীতি

আইনের শাসন না থাকায় জঙ্গিবাদের ঘটনা ঘটেছ

মওদুদ আহমদ
মওদুদ আহমদ

গণতন্ত্র ও আইনের শাসন না থাকায় দেশে গুম, খুন ও জঙ্গিবাদের মতো ঘটনা ঘটেছ। এ জন্য অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতাস্ত্রিক সরকার গঠন জরুরি।

বৃহস্পতিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভায় বিএনপি নেতারা এ কথা বলেন।

সরকার মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে চরম মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, মানবাধিকার রক্ষা ও জঙ্গিবাদ দমন করতে হলে দরকার গণতান্ত্রিক সরকার।

এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণতান্ত্রিক অধিকার রক্ষায় দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

জনগণের অধিকার ফিরে পেতে আন্দোলনের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।

গণতন্ত্র ফিরে পেতে ও মানবাধিকার নিশ্চিত করতে ঐকবদ্ধ আন্দোলনের বিকল্প নেই বলেও মন্তব্য বিএনপি নেতারা।

সভায় অংশ নেন দলের কেন্দ্রীয় নেতা ও গত কয়েক বছরে দলের নিখোঁজ হওয়া কর্মীদের স্বজনরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ