পৌর নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে দলের নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করা হচ্ছে— বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
নির্বাচন কমিশন স্বাধীনভাবে নিজেদের সাংবিধানিক দায়িত্ব পালন না করে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে— উল্লেখ করে রিজভী বলেন, বিএনপিকে নিশ্চিহ্ন করতে দলের শীর্ষ নেতাসহ তৃণমূল নেতা-কর্মীদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা দেয়া হচ্ছে।
এ সময় আটক সকল নেতাকর্মীর মুক্তিও দাবি করেন বিএনপির এ নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: