পৌর নির্বাচন নিরপেক্ষভাবে আয়োজন করতে না পারলে জনরোষ থেকে বাঁচতে প্রধান নির্বাচন কমিশনারকে- সিইসি পদত্যাগ করার পরামর্শ দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।
শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
নির্বাচনে অংশ নিয়ে বিএনপি প্রমাণ করবে সরকারের পায়ের নিচে মাটি নেই বলে জানান খন্দকার মাহবুব।
দেশে গণতন্ত্র নেই বলেই জঙ্গিবাদের উত্থান হচ্ছে—এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, তাই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই।
ক্ষমতার মোহ ত্যাগ করে দ্রুত নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এ নেতা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: