আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি জেনেই বিএনপির নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে সরকার জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার বিকেলে রাজধানীতে ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) আয়োজিত ‘পৌরসভা নির্বাচন- ২০১৫ ও বাংলাদেশের গণতন্ত্রে ভবিষ্যত’ শীর্ষক আলোচনায় এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, এর আগে যে সিটি নির্বাচন হয়েছে— ওই নির্বাচনে গণতন্ত্রের লেশমাত্র ছিল না, এখনো আমরা নীল নকশার একটা নির্বাচনে যাচ্ছি কারণ একটাই দেশের মানুষের গণতন্ত্রের অধিকার ফিরে আনতে হবে।
পৌর নির্বাচনের ইশতেহার ঘোষণার পরও সারাদেশ বিএনপির ১০ হাজার নেতকর্মীকে আটক করা হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।
দেশে গণতন্ত্রই নেই, আবার এর ভবিষ্যত কী হতে পারে? যা আছে তা গণতন্ত্রের ফ্যাসাদ বলে মন্তব্য করেন তিনি।