নেতাকর্মীদের গ্রেপ্তার ও মামলার ভয়ভীতি দেখিয়ে একদফা নির্বাচন করতে চাইছে সরকার জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
সরকারের অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন কাজ করে না—এটা কমিশনকে প্রমাণ করতে হবে।
রিজভী অভিযোগ করেন, জোর করে পৌরসভা নির্বাচনের ফল নিজেদের পক্ষে নেয়ার জন্য সব ধরনের অপপ্রয়াস চালাচ্ছে সরকার।
এ ক্ষেত্রে সরকারের বিভিন্ন সংস্থা প্রাইভেট মাৎস্যনারীর মতো কাজ করছে।
তিনি আরো অভিযোগ করেন, দেশের বিভিন্ন জায়গায় পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীদের ওপর হামলা-নির্যাতন চালানো ও ভয়ভীতি দেখানো হচ্ছে।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ অভিযোগ করেন, পৌর নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় হামলা ও মার-ধরের শিকার হচ্ছেন দলের নেতা-কর্মীরা।