রাজনীতি

নির্বাচন কলুষিত করতে চায় বিএনপি: আশরাফ

 আশরাফ
আশরাফ

বিএনপি পৌর নির্বাচনকে কলুষিত করতে চায়—উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, স্বাধীনতার চেতনা ভুলে গেলে ভবিষ্যতের বাংলাদেশ স্বাধীন থাকবে না।

রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে ছাত্রলীগের আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সৈয়দ আশরাফ বলেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির সেই ধারা এখনো শেষ হয়ে যায়নি। পঁচাত্তরের পর দীর্ঘ সময় এ শক্তি মুক্তিযুদ্ধ নিয়ে অপপ্রচার চালিয়েছে বলেও জানান তিনি।

এ সময় আওয়ামী লীগের এ নেতা বলেন, স্বাধীনতার চেতনাকে কখনও ভুলতে দেয়া যাবে না।

এদিকে, বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম অভিযোগ করেন, বিএনপি পৌর নির্বাচন কলুষিত করতে চায়, তারা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করছে।

কামরুল বলেন, পৌর নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য মনে হয় না যে তারা শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন।

সভায় নগর সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া অভিযোগ করেন, নির্বাচন যেন সুষ্ঠু না হয় সেজন্য পায়তারা করছে বিএনপি।

শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে এ বর্ধিত সভা ডাকা হয়। বুদ্ধিজীবী দিবসে সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ও ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে আওয়ামী লীগ।

পরে রায়েরবাজার স্মৃতিসৌধেও শ্রদ্ধা নিবেদন করা হবে। বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হবে আলোচনা সভা। বিজয় দিবসে সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বিকেলে সোহরাওয়ার্দী উদ্যান থেকে হবে বিজয় র্যা লি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ