রাজনীতি

মুক্তিযুদ্ধকে বিক্রি করবেন না, সরকারকে রিজভী

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

সরকার মুক্তিযুদ্ধকে বিক্রি করছে আর স্বাধীনতা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জন্য আমরা লড়াই করছি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘তারা যে আত্মহুতি দিয়েছেন, তাদেরকে যেভাবে হানাদার বাহিনী হত্যা করেছে— তাদের যে অভিষ্ট লক্ষ্য ছিল দেশের মানুষের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা। অধিকার প্রতিষ্ঠা করা। তবে আজকে সেই গণতান্ত্রিক অধিকার সম্পন্ন রূপে হরণ করে নেয়া হয়েছে। মানুষের কথা বলার অধিকার নেই, এখান থেকে বাসায় ফিরতে পারব কিনা, গুম, নিরদ্দেশ হবো কিনা এর কোনো নিশ্চিয়তা নেই।’

বিএনপির এ নেতা বলেন, বাঙালি যাতে জাতি মেধা-মননে-গণতন্ত্রে সামনের দিকে এগোতে না পারে সেজন্যেই স্বাধীনতার ঊষালগ্নে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্য করা হয়।

এখন আমরা ভয়ঙ্কর অগণতান্ত্রিক ও স্বৈরশাসনের মধ্যে দিয়ে যাচ্ছি, ব্যক্তি স্বাধীনতা নেই কথা বললেই মামলার পর মামলা এবং মামলার হুমকি এরজন্য কী ৩০ লাখ শহীদ প্রাণ দিয়েছেন আর ২ লাখ মা-বোন ইজ্জত দিয়েছেন পাল্টা প্রশ্ন রাখেন রিজভী।

রিজভী আরো বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেটা থেকে বের হতে পারব- এটাই আজকের দিনে আমাদের অঙ্গীকার।

সকাল সাড়ে ১০টার দিকে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পৌঁছান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় তার সঙ্গে ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, উপদেষ্টা শাজাহান ওমর ও সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ