আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখুন— অচিরেই নিষিদ্ধ হবে জামাত জানিয়েছেন দলের নেতারা।
সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবদন শেষ এসব কথা নেতারা।
এ সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, যুদ্ধাপরাধীদের যে বিচার চলছে তা অব্যাহত থাকবে।
হানিফ আরো বলেন, অচিরেই নিষিদ্ধ হবে জামাত।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। দিনের কর্মসূচির অংশ হিসেবে সকালে প্রথমে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এসময় নেতারা কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থাকেন। পরে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় ১৪ দলের নেতারা।
শহীদ বেদিতে একে একে শ্রদ্ধা নিবেদন করে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন।